November 3, 2026, 6:09 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

বিজ্ঞান ভিত্তিক তদন্ত অপরাধের রহস্য উদঘাটনে মুখ্য ভূমিকা রাখে : সিআইডি প্রধান মোহাম্মদ আলী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেছেন, ‘বিজ্ঞান ভিত্তিক তদন্তের মাধ্যমে অপরাধের প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব।

তিনি বলেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ। ডিজিটালি আমরা যত উন্নয়ন করছি, তদন্ত ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক তদন্ত এবং বস্তুগত সাক্ষ্যের ওপর আমাদের নির্ভরশীলতা তত বাড়ছে।

সোমবার সিআইডি সদরদপ্তরে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরা ৪৮শ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানে তিনি একথা বলেন।

৫৩ জন সহকারী জজ বা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও পাঁচজন ফ্যাকাল্টি মেম্বারসহ মোট ৫৮ জন কর্মকর্তা শিক্ষা সফরে আসেন। এ বিষয়ে সিআইডিতে এক দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিআইডি প্রধান বলেন, প্রশিক্ষণার্থীরা এই প্রশিক্ষণের মাধ্যমে ফরেনসিক বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা পাবেন যার মাধ্যমে তাদের বিচারিক দক্ষতা বৃদ্ধি পাবে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণকে ডিএনএ, ডিজিটাল ফরেনসিক, কেমিক্যাল ল্যাব, জেনারেল ফরেনসিক, ফাইন্যান্সিয়াল ক্রাইম, সাইবার ক্রাইম সম্পর্কে বিশদ আলোচনাপূর্বক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সিআইডির বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণ কোর্সে স্বাগত বক্তব্য দেন সিআইডির ডিআইজি (এইচআরএম ও ঢাকা মেট্রো) মো. মাইনুল হাসান।

এসময় সিআইডির ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) কুসুম দেওয়ান, ডিআইজি (চট্রগ্রাম ও সিলেট বিভাগ) মো. হাবিবুর রহমান, ডিআইজি (খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগ) শেখ নাজমুল আলম, ডিআইজি (ফরেনসিক) এ কে এম নাহিদুল ইসলাম, ডিআইজি (সিপিসি) শ্যামল কুমার নাথসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page