September 27, 2026, 1:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিজয় পরিকল্পনা সম্পূর্ণ প্রস্তুত : জেলেনিস্কি

অনলাইন সীমান্তবাণী ডস্কে : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে “বিজয় পরিকল্পনা” “পুরোপুরি প্রস্তুত” করেছে। কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়। তিনি এর আগে বলেছিলেন যে এ মাসে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে তিনি তার “বিজয় পরিকল্পনা” আলোচনা করবেন।

তিনি বলেন, “আজ আমরা বলতে পারি যে আমাদের বিজয় পরিকল্পনা, সমস্ত পয়েন্ট, সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে।”
জেলেনস্কি তার দৈনিক সান্ধ্য ভাষণে বলেন, “সবকিছু ঠিক করা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এটি বাস্তবায়নের সংকল্প।”
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ৩০ মাসেরও বেশি সময় ধরে চলছে এবং জেলেনস্কির ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে এবং মস্কো পূর্ব ইউক্রেনের অভ্যন্তরে কিছুদূর অগ্রসর হয়েছে এমন সময় এই ঘোষণা এসেছে।
জেলেনস্কি আরো বলেন, “শান্তির কোনো বিকল্প হতে পারে না, কোনোভাবে যুদ্ধ বন্ধ রাখা হলে বা অন্য কোনো কারসাজি করা হলে তা কেবল রাশিয়ার আগ্রাসনকে আরেক স্তরের দিকে নিয়ে যাবে। আমাদের ইউক্রেনের জন্য এবং ফলত সমগ্র ইউরোপের জন্য নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী নিরাপত্তা দরকার।”
জেলেনস্কি বলেন, তিনি নভেম্বরে যুদ্ধ শেষ করার লক্ষ্যে তার রূপরেখা তুলে ধরতে আরেকটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের কথা ভাবছেন, যেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page