October 10, 2026, 6:58 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বিটিভি এখনো পুরোপুরি জনগণের আস্থা অর্জন করতে পারেনি : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) একটি বড় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হলেও এটি এখনো পুরোপুরি জনগণের আস্থা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিটিভিকে একটি আস্থাভাজন ও আধুনিক গণমাধ্যমে পরিণত করাই বর্তমানে তার প্রধান চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বরিশালেে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তিনি তথ্য মন্ত্রণালয়কে সময়োপযোগী করে গড়ে তুলতে কাজ করছেন এবং ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ের কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে আধুনিক ও যুগোপযোগী করার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। বিটিভি ও বাংলাদেশ বেতারকে কীভাবে আরও কার্যকর ও জনগণের আস্থার জায়গায় নেওয়া যায়, পাশাপাশি সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কতটুকু স্বায়ত্তশাসন দেওয়া সম্ভব—সে বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে।

গৌরনদী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু।

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page