April 25, 2026, 9:14 am
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে জলকামানের ঘটনায় চীনা দূতকে তলব করলো ফিলিপাইন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জাহাজে চীনা উপকূলরক্ষীরা অবরোধ ও জলকামান ব্যবহার করার ঘটনায় বেইজিংয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে ম্যানিলা। বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

মার্কোস সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীনা রাষ্ট্রদূত হুয়াংকে ডেকেছেন। বিষয়টি উনাকে জানানো হয়েছে। আমরা তাদের উত্তরের জন্য অপেক্ষা আছি।’

শনিবার চীনের কোস্টগার্ডের বিরুদ্ধে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সেকেন্ড থমাস শোলে অবস্থানরত ফিলিপাইনের সামরিক কর্মীদের জন্য খাদ্য, পানি, জ্বালানি এবং অন্যান্য সরবরাহ বহনকারী জাহাজগুলোকে আটকাতে জলকামান ব্যবহার করার অভিযোগ তুলে ম্যানিলা।

ম্যানিলা এই কর্মকে বেআইনি, অতিরিক্ত এবং বিপজ্জনক বলে নিন্দা করেছে। তারা জানিয়েছে, দ্বিতীয় থমাস শোলকে কখনও ছেড়ে যাবে না ফিলিপাইন।

বেইজিং প্রায় গোটা দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে। এর মধ্যে স্প্র্যাটলিসও রয়েছে। আর এই দক্ষিণ চীন সাগরের আংশিক মালিকানা দাবি করে ফিলিপাইন। এ ছাড়া মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই এবং তাইওয়ানও এ সাগরের মালিকানা দাবি করে। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page