September 7, 2026, 5:17 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বঙ্গভবনে সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি হামিদের সাথে  সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

রাষ্ট্রপতি হামিদ আগামী ২৪ এপ্রিল ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট দায়িত্ব হস্তান্তর করবেন। তিনি দ্বিতীয় মেয়াদসহ সুদীর্ঘ দশ বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাতকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর  প্রধানগণ তাদের স্ব স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে তিনবাহিনী প্রধানগণ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও উন্নয়নে রাষ্ট্রপতির সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতার জন্য তাকে (রাষ্ট্রপতি) কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে এনেছে।

সশস্ত্রবাহিনী আমাদের গৌরব ও ঐতিহ্যের প্রতীক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন প্রয়োজনে সব সময় তারা জনগণ পাশে দাঁড়িয়েছে। রাষ্ট্রপতি উল্লেখ করেন, এছাড়াও বিদেশে শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করে তাঁরা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আবদুল হামিদ সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page