September 9, 2026, 8:51 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

বিদেশিদের নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না বিএনপির : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে বা তাদের নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না বিএনপির। তারা (বিএনপি) কখনো জনগণের দল ছিল না। এরা সবসময় বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। তাই ক্ষমতার বাইরে থাকলে তারা বিদেশিদের কাছে ধরনা দেয়। এটা নতুন নয়, তাই আওয়ামী লীগ এ নিয়ে বিচলিত নয়।

হানিফ বলেন, বিএনপি ১১ বছর ধরে একই কথা বলে আসছে, সরকারের পতন সময়ের ব্যাপার। যে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্বও নেই।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চান না। এটাই ঠিক, রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমাণ হলো।

কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছা সবুজের সভাপতিত্বে মতবিনিময় সভায় কুষ্টিয়া সদরের বেসরকারি মাধ্যমিক স্তরের কয়েকশ’ শিক্ষক অংশ নেন। এ সময় তারা বেতন-বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page