September 8, 2026, 12:00 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

বিদেশে আটকে থাকা অর্থ ইরানে পৌঁছাতে নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে আমেরিকা : গণমাধ্যমের রিপোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের আটকে থাকা অর্থ দেশে আনার বিষয়ে মার্কিন সরকার নিষেধাজ্ঞা স্থগিত করেছে। এর ফলে দক্ষিণ কোরিয়ায় ইরানের যে ৬০০ কোটি ডলার আটকে রয়েছে তা দেশে আনতে আর কোনো বাধা থাকছে না।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট সরকার এরইমধ্যে এই নিষেধাজ্ঞা স্থগিত করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। কিছুদিন আগে ইরান এবং আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনার ভিত্তিতে একটি বন্দি বিনিময় চুক্তি হয় যার আওতায় বিদেশে আটকে থাকা ইরানি অর্থ ছাড়ের বিষয়টিও ছিল।

ইতোমধ্যে ওই চুক্তি অনুসারে দক্ষিণ কোরিয়া থেকে ইরানি অর্থ সুইস ব্যাংকে পাঠানো হয়েছে এবং সেখান থেকে কাতারের দুটি ব্যাংকে ইরানি একাউন্টে জমা হবে। চূড়ান্ত পর্যায়ে কাতার থেকে এই অর্থ ইরানে পৌঁছাবে।
ইরানি অর্থ ছাড়ের পাশাপাশি মার্কিন প্রশাসন আমেরিকায় আটকে থাকা ইরানের ৫ নাগরিককে মুক্তি দিতেও সম্মত হয়েছে।
মার্কিন গণমাধ্যম বলছে, গত সপ্তাহের শেষ দিকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই বিষয়ে নির্দেশনা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে সই করেছেন।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বেশ কয়েকটি ব্যাংক ইরানের এই অর্থ লেনদেনে রাজি ছিল না। এই সংকট দূর করতে মার্কিন সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছাড়ের বিষয়ে নির্দেশনা দেয়া হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page