March 26, 2026, 5:45 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

বিদেশে আর ছাপানো হবে না পাঠ্যপুস্তক : শিক্ষা উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক এনসিটিবির অধীনে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণ করা পাঠ্যপুস্তক এখন থেকে আর বিদেশে ছাপানো হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, বই ছাপানোর ক্ষেত্রে বাণিজ্যিক স্বার্থের পরিবর্তে স্বচ্ছতা ও সুশৃঙ্খলটা বজায় রাখা হবে। উন্নতমানের কাগজ, ছাপা ও মলাট নিশ্চিত করে সব বই দেশেই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, শিক্ষা মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। মুদ্রণ শিল্পের সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্তদের অনেককে বদলি করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ করা হবে।

বই বিতরণের ক্ষেত্রে নানা বাধার মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগের বাজারমূল্যে বই ছাপানো হয়েছে। যারা এই কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে সরকারে যারা থাকবে, তাদের কাছে এই তালিকা হস্তান্তর করা হবে।

শিক্ষা উপদেষ্টা জানান, দলীয় রাজনীতির নিরপেক্ষতা বজায় রেখে পাঠ্যবই পরিমার্জন করা হয়েছে। আগে নবম ও দশম শ্রেণিতে শুধু সাধারণ গণিত ও বিজ্ঞান পড়ানো হতো। এখন উচ্চতর গণিত ও বিজ্ঞানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page