September 30, 2026, 12:55 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিদেশে যাওয়ার টাকা না দেয়ায় ভারতের গুজরাটে পুত্রবধূর হাতে শ্বশুর খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদেশে যাওয়ার জন্য ২ লাখ টাকা চেয়েছিলেন, কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন শ্বশুর। ফলে টাকা না পেয়ে শ্বশুরকে খুন করার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে।

পুলিশের হাতে আটক হওয়া ওই পুত্রবধূ খুনের কথা স্বীকার করেছেন। ভারতের গুজরাটের খেদা জেলায় এ ঘটনা ঘটে।

সম্প্রতি বিদেশে যাওয়ার জন্য শ্বশুরের কাছ থেকেই টাকা চেয়েছিলেন ওই তরুণী। কিন্তু সে টাকা দিতে রাজি না হওয়ায় খুনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তরুণী জানিয়েছেন, ফেসবুকে এক যুবকের সঙ্গে তার আলাপ হয়েছিল। তিনিই তাকে বিদেশে যাওয়ার কথা বলেছিলেন। টাকা না পেয়ে শ্বশুরকে খুনের ছক কষেন পুত্রবধূ। প্রথমে ভারী কোনো বস্তু দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করা হয়।

এদিকে পুলিশ জানিয়েছে, বৃদ্ধ তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন বৃদ্ধের পুত্র। এমনকি, রাজস্থানে আত্মীয়দের বাড়িতেও খোঁজ করা হয়েছিল। পরে গুজরাটের বাড়িতেই একটি ঘর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়। দেহটি সুকৌশলে সেই ঘরে লুকিয়ে রাখা হয়েছিল।

ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জানিয়েছেন, মৃতের নাম জগদীশ শর্মা। তার দেহটি পচাগলা অবস্থায় গত ৫ সেপ্টেম্বর উদ্ধার করা হয়েছে। ফরেন্সিক এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ভারী বস্তুর আঘাতে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তার দেহের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন ছিল।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page