September 27, 2026, 5:01 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বিদ্রোহের ৪ দিন পরই দেখা করেন পুতিন ও প্রিগোশিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদ্রোহের চার দিন পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন।

গত ২৯ জুন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে দুজনের সাক্ষাৎ হয় বলে আজ (সোমবার) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন।

রাশিয়ার সামরিক নেতৃত্বের ওপর ক্ষোভ জানিয়ে প্রিগোশিন ২৪ জুন বিদ্রোহ ঘোষণা করেন। নিজের যোদ্ধাদের নিয়ে মস্কোর উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। এ সময় ইউক্রেন সীমান্তবর্তী বেশ কয়েকটি শহর দখলে নেন ভাগনার যোদ্ধারা। একপর্যায়ে ক্রেমলিনের সঙ্গে সমঝোতার পর বিদ্রোহ থামান প্রিগোশিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আরও বলেছেন, ক্রেমলিনে সাক্ষাতের সময় ২৪ জুন যা ঘটেছে, তা নিয়ে নিজের মূল্যায়ন প্রিগোশিনকে জানিয়েছেন পুতিন। একই সঙ্গে ভাগনারের কমান্ডারদের অভিযোগগুলো শোনেন তিনি। এ সময় কমান্ডাররা জোর দিয়ে বলেন, তারা পুতিনের কট্টর সমর্থক। রাশিয়ার জন্য লড়াই চালিয়ে যেতে চান।

প্রিগোশিনসহ ভাগনার কমান্ডারদের সঙ্গে পুতিনের সাড়ে তিন ঘণ্টার বৈঠক হয়েছিল বলে জানান পেসকভ। তিনি বলেন, ভাগনার কমান্ডারদের কর্মসংস্থানের জন্য বিকল্প নানা প্রস্তাব দিয়েছিলেন পুতিন। তাদের যুদ্ধে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথাও বলেছেন রুশ প্রেসিডেন্ট।

আজকের বাংলা তারিখ



Our Like Page