April 25, 2026, 12:23 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

বিপর্যয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান ; নির্বাচনে আসবে সমাধান : ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনী নির্বাচন দিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ফ্যাসিবাদীরা দেশকে অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে। বিবিসি হার্ডটককে দেওয়া সাক্ষাৎকারে বুধবার এসব বলেন ইমরান খান। চলতি বছরের শেষের দিকে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

ইমরান খান ২০১৮ সালে নির্বাচিত হয়েছিলেন। চার বছরের কম সময় দেশ শাসন করার পর গত বছর সংসদীয় অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি।

পর্যবেক্ষকরা বলছেন, ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ায় অন্যতম কারণ দেশটির শক্তিশালী সামরিক বাহিনী। ইমরান তাদের অনুগ্রহের বাইরে পড়ে গিয়েছিলেন। পাকিস্তানের সামরিক বাহিনী কয়েক দশক ধরে কখনও প্রত্যক্ষ আবার কখনও পরোক্ষভাবে দেশ পরিচালনা করেছে।

ইমরান খান দাবি করেন, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একমাত্র দল যেটি সামরিক স্বৈরশাসকদের হাতে তৈরি হয়নি। এ কারণেই দলটিকে ভেঙে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে।

যদিও অনেক সমালোচকের দাবি, ক্ষমতায় উত্থানের সময় সেনাবাহিনীর সমর্থন পেয়েছিলেন ইমরান খান।

গত কয়েক মাসে পিটিআই-এর অনেক সদস্য দলত্যাগ করেছে। গুরুত্বপূর্ণ সদস্যরা আছেন কারাগারে।

সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘প্রতিষ্ঠান প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দলকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তারপরও আমরা ৩৭টি উপনির্বাচনের মধ্যে ৩০টিতে জয়ী হলাম।

তিনি বলেন, ‘ প্রতিষ্ঠান আশা করেছিল যে আমাকে ক্ষমতা থেকে অপসারণ করা গেলে দল দুর্বল হয়ে পড়বে। কিন্তু এর পরিবর্তে দলের জনপ্রিয়তা আরও বেড়েছে। তারা সবকিছুর চেষ্টা করেছে। ১০ হাজারের বেশি কর্মী- সমর্থককে জেলে দিয়েছে। তাদের মধ্যে নারী এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা আছেন।’

সাক্ষাৎকারে ইমরান খান যিনি নিজেকে একজন সংস্কারপন্থি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আসলে আমরা একটি বড় বিপর্যয়ের দ্বারপ্রান্তে। আমরা অন্ধকারের দিকে এগোচ্ছি।’

তিনি বলেন, ‘পাকিস্তানের একমাত্র সমাধান হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এটিই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা এই ‘জগাখিচুড়ি’ থেকে বেরিয়ে আসতে পারবো। দুর্ভাগ্যবশত দেশটি ফ্যাসিস্টদের হাতে দখল হয়ে আছে। তারা নির্বাচনের ভয়ে ভীত।’ সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page