September 25, 2026, 1:48 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করার ঘোষণা দিলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, বিবিসির বিরুদ্ধে সর্বোচ্চ ৫শ’ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন। কারণ, তার একটি ভাষণ বিভ্রান্তিকরভাবে সম্পাদনার জন্য ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যমটি।

এয়ার ফোর্স ওয়ানে থেকে এএফপি এ খবর জানিয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সম্ভবত আগামী সপ্তাহে ১ থেকে ৫ কোটি ডলারের মধ্যে যেকোন পরিমাণ ক্ষতিপূরণ চেয়ে মামলা করব। এটা করতেই হবে। কারণ, তারা প্রতারণার কথা স্বীকার করেছে।’

ট্রাম্পের আইনজীবীরা সোমবার বিবিসিকে একটি চিঠি পাঠিয়েছেন। এতে অভিযোগ করা হয়, ২০২১ সালের যুক্তরাষ্ট্র কংগ্রেস ভবনে হামলার আগে তার দেওয়া বক্তব্যের ভিডিওটি বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করে প্রেসিডেন্টের মানহানি করা হয়। চিঠিতে শুক্রবারের মধ্যে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার সময়সীমা বেধে দেওয়া হয়।

ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাজ্যের মানুষ এ ঘটনার কতটা ক্ষুব্ধ, তা আপনারা ভাবতেও পারবেন না। কারণ, এই কার্যক্রম ‘বিবিসি ভুয়া খবর ছড়ায়’ বলে তাদের মনে ধারণা তৈরি করেছে।’

তিনি আরও জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও বিষয়টি আলোচনা করবেন। স্টারমার বিবিসির মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থন করলেও ট্রাম্পের বিপক্ষে অবস্থান নেননি।

ট্রাম্প বলেন, ‘আমি তাকে সপ্তাহের শেষ দিকে আবারও ফোন করব। এর আগে তিনিই আমাকে ফোন করেছিলেন। বিষয়টি নিয়ে তিনিও খুব বিব্রত।’

২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে হামলার আগে ট্রাম্প তার সমর্থকদের সরাসরি ‘সহিংসতায় উসকানি’ দিয়েছিলেন-বিবিসির একটি তথ্যচিত্রের থেকে এমন ধারণা ছড়িয়ে পড়ায় সোমবার ক্ষমা চায় যুক্তরাজ্যের সরকারি সংবাদমাধ্যমটি।

এর আগে ভিডিও সম্পাদনা নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে বিবিসির মহাপরিচালক এবং শীর্ষ সংবাদ কর্মকর্তারা পদত্যাগ করেন।

অন্যদিকে বিবিসি জানায়, বৃহস্পতিবার প্রতিষ্ঠানের চেয়ারম্যান সামির শাহ প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে লেখা ব্যক্তিগত চিঠি হোয়াইট হাউসে পাঠিয়ে ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন।

বৃটিশ ব্রডকাস্ট সংস্থাটি আরও জানায়, ‘ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদনা করা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা বিশ্বাস করি, মানহানির অভিযোগ আনার  ভিত্তি নেই।’

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page