March 16, 2026, 10:01 pm
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিবেকের তাড়নায় ট্রেন ভ্রমণের বকেয়া ২৮৫ টাকা পরিশোধ করে দিলেন নওগাঁর আলামিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনটি ছিল শনিবার (১২ আগস্ট)। দিনগত রাত সাড়ে ১২টায় জয়পুরহাট রেলস্টেশন থেকে একতা এক্সপ্রেস ট্রেনে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের উদ্দেশ্যে তাড়াহুড়ো করে ওঠেন আলামিন (২৬)। পরে স্টেশনে নেমে দ্রুত কর্মস্থলে ফেরায় ভাড়া (২৮৫ টাকা) পরিশোধ করতে পারেননি। পরে সেই টাকা পরিশোধ করেছেন তিনি।

বুধবার (১৬ আগস্ট) টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে হাজির হয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের বকেয়া ২৮৫ টাকা পরিশোধ করেন আলামিন।

বকেয়া টাকা গ্রহণ করার কথা বিষয়টি স্বীকার করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টশনের বুকিং কর্মকর্তা রেজাউল করিম।

আলামিন নওগাঁর বদলগাছী উপজেলার ভগবানপুর গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের টাকা পরিশোধের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে প্রশংসায় ভাসছেন আলামিন।
এ বিষয়ে আলামিন বলেন, ‘তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েছিলাম কিন্তু ভ্রমণের সেই টাকা পরিশোধ করতে পারিনি। এ নিয়ে চরম অনুশোচনায় ভুগতে থাকি আমি। দেনামুক্ত হতে আজ সেই টাকা পরিশোধ করেছি।’

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। সততার জন্য তাকে পুরস্কৃত করা হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page