August 14, 2026, 5:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

বিভিন্ন ক্যাটাগরিতে সিআইপি হলেন চট্টগ্রামের ১৭ ব্যবসায়ী

বশির আল-মামুন, চট্টগ্রাম: দেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪০ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করেছে সরকার। এদের মধ্যে চট্টগ্রামের ১৭ ব্যবসায়ী রয়েছেন। নির্বাচিত ১৭ সিআইপি হলেন- হিমায়িত খাদ্য ক্যাটাগরিতে চান্দগাঁও মোহরা বাহির সিগন্যাল এলাকার প্যাসিফিক সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক দোদুল কুমার দত্ত, নীটওয়্যার (একক) ক্যাটাগরিতে ডবলমুরিং এলাকার ফোর এইচ ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল, নীটওয়্যার গার্মেন্টস (গ্রুপ) ক্যাটাগরিতে নাসিরাবাদ শিল্প এলাকার কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, নীটওয়্যার গার্মেন্টস (গ্রুপ) ক্যাটাগরিতে জুবিলি রোডের ক্লিফটন গ্রুপের পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, নীটওয়্যার গার্মেন্টস (গ্রুপ) ক্যাটাগরিতে বায়েজিদ কুলগাঁও জালালাবাদের রিজী গ্রুপের চেয়ারম্যান মির্জা মো. জামশেদ আলী, টেক্সটাইল (ফেব্রিক্স) একক ক্যাটাগরিতে পটিয়ার কালারপুল এলাকার ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের চেয়ারম্যান মিস সাহারা চৌধুরী। বিবিধ (একক) ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন কালুরঘাট বিসিক শিল্প এলাকার সানজি টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম, পাহাড়তলী সাগরিকা রোড বিসিক শিল্প এলাকার মেরিন সেফটি সিস্টেমের ব্যবস্থাপনা অংশীদার কামাল উদ্দিন আহমেদ, সদরঘাট রোডের বিএসআরএম স্টিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন, j ইপিজেডভুক্ত সি (একক) ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন সিইপিজেড আর এম ইন্টারলাইনিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজহারুল হক, সিইপিজেড ইউনিটি এক্সেসরিজ (প্রা.) লিমিটেডের পরিচালক জয়নাল আবেদীন, সিইপিজেড ইউনিটি স্টাইল অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান অহীদ সিরাজ চৌধুরী, সিইপিজেড প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। অন্যদিকে সিআইপি ট্রেডে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি এবং পরিচালক মোহাম্মদ নুরুন নেওয়াজ।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page