November 3, 2026, 12:20 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি শত্রুরা আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না : মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

শত্রুরা আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধের মাধ্যমে কোনো শত্রু ইরানকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টার পাশাপাশি অন্যের অসংগত দাবির বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে তেহরান।

মঙ্গলবার (৩ নভেম্বর) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার প্রাদেশিক গভর্নর এবং বড় শহরের মেয়রদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, জনগণের সংহতি ও সহযোগিতার মাধ্যমে শত্রুদের তৈরি চ্যালেঞ্জ এবং সংকট অতিক্রম করতে হবে ইরানকে।

প্রেসিডেন্ট জানান, তার প্রশাসন আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে এবং ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এ বিষয়ে প্রশাসনকে কিছু বিশেষ কর্তৃত্ব দিয়েছেন।

যুদ্ধে কারও লাভ হয় না মন্তব্য করে প্রেসিডেন্ট বলেন, ‘শত্রুরা যুদ্ধের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করাতে পারবে না। আমরা তাদের মিথ্যাচার ও অতিরিক্ত দাবির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াব।’

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সীমান্ত বাণিজ্য ও লেনদেনে বাধা ও নিষেধাজ্ঞা আরোপের চেষ্টার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, শত্রুরা সীমান্ত বন্ধ করতে এবং আন্তঃসীমান্ত বাণিজ্য ব্যাহত করতে চায়।

তবে জনগণের সংহতি ও সহযোগিতা শত্রুদের চেষ্টা ও ষড়যন্ত্র বানচাল করতে সাহায্য করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনগণ সরকারের পাশে থাকলে শত্রুর হুমকি থেকে সৃষ্ট সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে জোর দেন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘জনগণ যদি আমাদের বিশ্বাস করে, তবে আমরা শক্তির সঙ্গে শত্রুদের মোকাবিলা করতে পারি এবং তাদের চক্রান্ত ও পরিকল্পনা নস্যাৎ করতে পারি।’

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page