September 22, 2026, 11:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

বিভ্রান্তি এড়াতে নৌকা প্রতীক সরানো হয়েছে : ইসি সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলার পেছনে কোনো রাজনৈতিক চাপ নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ। তিনি বলেন, ‘জনমনে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সেজন্যই প্রতীকটি সরিয়ে রাখা হয়েছে।’

বুধবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে জনমনে কিছু দ্বিধা-দ্বন্দ্ব ও প্রশ্ন দেখা দিয়েছে। তাই বিভ্রান্তি দূর করতেই ওয়েবসাইট থেকে প্রতীকটি সাময়িকভাবে সরিয়ে রাখা হয়েছে। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, কমিশন মনে করেছে এটি সরানো যুক্তিসঙ্গত হবে।’

তবে তিনি নিশ্চিত করেন, গেজেটে নৌকা প্রতীক এখনো বহাল রয়েছে। তিনি বলেন, ‘শিডিউলে নৌকা থাকবে, তবে সেটি সংরক্ষিত থাকবে—অর্থাৎ অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না।’

নৌকা প্রতীক সরিয়ে ফেলার পেছনে কোনো চাপ রয়েছে কিনা— এমন প্রশ্নে তিনি বলেন, ‘এর সঙ্গে কোনো চাপ বা প্রভাব নেই। এটি একান্তই কমিশনের প্রশাসনিক সিদ্ধান্ত।’

জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ওয়েবসাইটে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি জানান, ‘গেজেট অনুযায়ী তথ্য হালনাগাদ করা হয়েছে, তবে অতিরিক্ত ব্যাখ্যামূলক তথ্য যোগ করা হয়নি। এটি পরে ঠিক করা হবে।’

এ ছাড়া, শাপলা প্রতীক তফসিলে যুক্ত হবে কিনা— এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘কমিশন এখনো শাপলাকে অন্তর্ভুক্ত করেনি। ভবিষ্যতে সিদ্ধান্ত নিলে তা জানানো হবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page