November 3, 2026, 7:59 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিমানবন্দর থেকেই পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কেকে আহসান ওয়াগানকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এমনকি পাকিস্তানের রাষ্ট্রদূতের কাছে বৈধ ভিসা এবং সমস্ত বৈধ ভ্রমণ নথি থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হয়নি, যা একটি বিরল কূটনৈতিক ঘটনা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, তবে কী কারণে তাকে যুক্তরাষ্ট্রে থাকতে দেওয়া হল না, তা এখনও স্পষ্ট নয়। কারণ মার্কিন অভিবাসন দফতর সুস্পষ্ট ভাবে কোনও কিছু এখনও জানায়নি।

দ্য নিউজের এক প্রতিবেদন অনুসারে, কেকে আহসান ওয়াগান ছুটি কাটাতে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিলেন। তখন মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরে আটকে দেয়।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মার্কিন অভিবাসন দফতর জানতে পারে যে, ওই পাক কূটনীতিকের ভিসার কিছু দিক বিতর্কিত এবং সন্দেহজনক। যদিও সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে যে, কেকে ওয়াগনকে আমেরিকা থেকে ফেরতে পাঠানো হয়েছে। অভিবাসন দফতরের আপত্তির কারণেই তাকে ফেরত পাঠানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভিবাসন সংক্রান্ত নথি নিয়ে আপত্তির কারণে রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সচিব আমিনা বালুচকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় লস অ্যাঞ্জেলেসে অবস্থিত তাদের কনস্যুলেটকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য ওয়াগানকে ইসলামাবাদে ডাকা হতে পারে।

তুর্কমেনিস্তানে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার আগে, ওয়াগান কাঠমান্ডুতে পাকিস্তানি দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি লস অ্যাঞ্জেলেসে পাকিস্তানি কনস্যুলেটে ডেপুটি কনসাল জেনারেলও ছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ঘটনাটি দুই দেশের মধ্যে কোনও কূটনৈতিক নীতি বা চলমান সমস্যার সাথে সম্পর্কিত নয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page