March 14, 2026, 11:01 am
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

বিমান দুর্ঘটনায় নিখোঁজদের তালিকা করতে মাইলস্টোন স্কুলের কমিটি গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের তালিকা করতে কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

অধ্যক্ষ মো. জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত ছয় সদস্যের এ কমিটিতে রয়েছেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর মিসেস লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি হিসেবে থাকছেন চতুর্থ শ্রেণির (ক্লাস কোড: ২২৭৪) ছাত্রী যাইমা জাহানের বাবা মনিরুজ্জামান মোল্লা এবং দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দুই ছাত্র মারুফ বিন জিয়াউর রহমান ও মো. তাসনিম ভূঁইয়া প্রতিক।

অধ্যক্ষের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে হবে।

কমিটির সদস্যদেরকে দেয়া চিঠিতে অধ্যক্ষ লিখেছেন, গত ২১ জুলাই ২০২৫, সোমবার দুপুর ১টা ১২ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বহু কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক আহত এবং নিহত হন।

দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয় ও তাদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরির জন্য শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page