September 27, 2026, 3:44 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিমান দুর্ঘটনায় নিহত ২ শিক্ষার্থীর লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে শোকের মাতম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর বাড়ি লক্ষ্মীপুরের বশিকপুর ও সোনাপুরে চলছে শোকের মাতম।

নিহত ৭ম শ্রেণির দুই শিক্ষার্থী হলো, সায়ান ইউসুফ ও আফনান ফায়াজ। এছাড়া উত্তর জয়পুরের পালপাড়ার এলাকার কাতার প্রবাসী বেলাল হোসেনের ছেলে একই শ্রেণির শিক্ষার্থী নিলয়ের অবস্থাও গুরুতর। তার শরীরের ৬০ ভাগের বেশি পুড়ে গেছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

এখন পর্যন্ত দুই শিক্ষার্থী নিহত ও একজন অগ্নিদগ্ধ হবার খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। এই মৃত্যু মেনে নিতে পারছেনা কেউ। পুরো পরিবারই শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে।

নিহত সায়ান ইউসুফ (১৩) সদর উপজেলার বশিকপুর এলাকার এএফএম ইউসুফ হোসেনের পুত্র। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী। সায়ান ইউসুফের বাবা এএফএম ইউসুফ হোসেন ও মা শাম্মী আক্তার ওই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত।

অপরদিকে একই উপজেলার পার্বতীনগরের সোনাপুর এলাকার আবদুস সামাদ রুমির ছেলে ৭ম শ্রেণির শিক্ষার্থী আফনান ফায়াজ। আফনান ফায়াজকে খোঁজাখুঁজির পরে হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। হাসপাতাল থেকে আফনান ফায়াজের মরদেহ এনে মঙ্গলবার ভোরে ঢাকায় জানাজা শেষে দাফন করা হয়।

এছাড়া অপর শিক্ষার্থী সায়ান ইউসুফ রাতে সাড়ে তিনটার দিকে হাসপাতালে মারা যায়। তার মরদেহ মঙ্গলবার দুপুরে গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে নিহতের বাবা-মা ও স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েন। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সায়ান ইউসুফকে।

নিহতদের স্বজনরা বলেন, মেধাবী এসব ছাত্রের মৃত্যু কোনভাবে মেনে নিতে পারছি না। কীভাবে সামনের দিনগুলো যাবে। বিমান দুর্ঘটনা এতো কোমলমতি শিশুর মৃত্যু এর আগে দেশের মানুষ আর দেখেনি।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি-জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. রেজাউল করিমসহ বিভিন্ন রাজনীতিকদল,সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page