October 10, 2026, 8:18 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বিমান মেরামত করতে ইরানে পাঠিয়েছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাশ্চাত্যে নির্মিত একটি যাত্রীবাহী বিমান মেরামত করার জন্য ইরানে পাঠিয়েছে রাশিয়ার বৃহত্তম বিমান পরিবহন সংস্থা অ্যারোফ্লট এয়ারলাইন্স। রাশিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে বিমানটি মেরামতের জন্য পাশ্চাত্যে পাঠাতে পারেনি কোম্পানিটি।

অ্যারোফ্লটের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোম্পানিটির একটি এয়ারবাস এ৩৩০-৩০০ বিমানকে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইরানে পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিমানটির বেশ কিছু রক্ষণাবেক্ষণ কাজ করতে হবে এবং ইরানের একটি প্রতিষ্ঠান কাজগুলো করতে পারবে। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় যন্ত্রাংশ, সনদপত্র এবং ব্যাপক মাত্রায় অভিজ্ঞতা রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, ইরানি প্রতিষ্ঠানটি উচ্চমাত্রার মান বজায় রেখে কাজ করে।

তবে ইরানের ঠিক কোন প্রতিষ্ঠান কাজটি করবে তার নাম বলেনি অ্যারোফ্লট।  কোম্পানিটি এই বিবৃতি প্রকাশ করার আগে রাশিয়ার আরবিসি নিউজ চ্যানেল প্রথম জানিয়েছিল যে, রাশিয়ার একটি যাত্রীবাহী বিমানকে মেরামতের উদ্দেশ্যে ইরানে পাঠানো হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা বলছে, বিমানটি গত ৫ এপ্রিল ইরানে উড়ে যায় এবং এখনও সেখানে অবস্থান করছে।

এর আগে ইরানি কর্তৃপক্ষ গত বছর ঘোষণা করেছিল, রাশিয়ার এয়ারলাইন্সগুলো মেইনটেইনেন্স বা রক্ষণাবেক্ষণ কাজের জন্য তাদের বিমানগুলো ইরানে পাঠাচ্ছে। তবে এই প্রথম রাশিয়ার একটি বড় আকারের যাত্রীবাহী বিমান ইরানে পাঠানো হলো।

ইরানের বিমান পরিবহন ব্যবস্থার ওপর গত কয়েক দশক ধরে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তেহরান তার বিমানগুলো রক্ষণাবেক্ষণের জন্য পাশ্চাত্যের সহযোগিতা না পেয়ে নিজেই সে কাজ করা শুরু করে দিয়েছে এবং রাশিয়ার বিমান মেরামতের ঘটনায় প্রমাণ হয়েছে যে, ইরান এক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page