October 25, 2026, 4:07 am
এইমাত্রপাওয়াঃ

বিমান হামলায়  সুদানের দারফুর বাজারে শতাধিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুদানে সামরিক বিমান হামলায় দেশটির উত্তর দারফুরের একটি শহরের বাজারে সোমবার ১০০ জনেরও বেশি লোক নিহত ও আরো কয়েকশ লোক আহত হয়েছে। মঙ্গলবার দেশটির গণতন্ত্রপন্থী আইনজীবী দল এ কথা জানিয়েছে। পোর্ট সুদান থেকে এএফপি এখবর জানায়।

জরুরী আইনজীবীদের দলটি জানায়, ‘শহরের সাপ্তাহিক বাজারের দিনে এ বিমান হামলা চালানো হয়। ওই সময়ে স্থানীয় বাসিন্দারা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কেনাকাটা করতে বাজারে এসেছিল। এতে শতাধিক নিহত এবং নারী ও শিশুসহ কয়েকশ লোক আহত হয়েছে।’

গণতন্ত্রপন্থী আইনজীবী দল সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ২০ মাস ধরে চলা সংঘর্ষকালে মানবাধিকার লংঘনের ঘটনা নথিভুক্ত করে।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page