September 28, 2026, 10:52 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বিরোধী দলের সদস্যদের নিয়ে কেনিয়ায় নতুন মন্ত্রীসভা গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কর বিরোধী তীব্র আন্দোলনের জেরে মন্ত্রীসভা ভেঙে দেওয়ার পর নতুন মন্ত্রীসভা গঠন করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুট্টো। এতে যুক্ত করা হয়েছে দেশটির প্রধান বিরোধী দলের চার সদস্যকে।

বুধবার (২৪ জুলাই) মন্ত্রীসভার নতুন সদস্যদের নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট রুট্টো। মন্ত্রীসভা ভেঙে দেওয়ার পর তিনি জানিয়েছিলেন তিনি ‘বিস্তৃত’ সরকার গঠন করবেন।

দুই সপ্তাহ আগে কেনিয়ার সংসদে কর বৃদ্ধি করে একটি আইন পাস করা হয়। এতে ব্যাপক ক্ষুব্ধ হন সাধারণ মানুষ। এরপর তারা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের মধ্যে অনেকে সংসদেও ঢুকে পড়েন।

পরিস্থিতি বেগতিক দেখে প্রেসিডেন্ট রুট্টো এই আইন বাতিল করে দেন। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ ক্ষান্ত হননি। এরপর তিনি বাধ্য হয়ে মন্ত্রীসভা ভেঙে দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে বিরোধী দলের সদস্যদের মন্ত্রীসভায় যুক্ত করলেও সাধারণ মানুষ এখনো প্রেসিডেন্ট রুট্টোকে বিশ্বাস করতে পারছেন না। যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা এখনো রুট্টোর পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।

তাদের ভাষ্য, বিরোধীদের সরকারে যুক্ত করার মাধ্যমে মূলত তাদেরই সুবিধা দেওয়া হবে। কিন্তু জনগণ বঞ্চিত থেকে যাবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page