March 10, 2026, 6:57 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

বিরোধী দল চোখে উন্নয়ন দেখে না : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল চোখে উন্নয়ন দেখে না। চোখ থাকতে যারা অন্ধ, তাদের বলার কিছুই নেই। চোখের আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ১০ টাকা দিয়ে চোখ দেখিয়ে নেবেন।

শনিবার (১১ নভেম্বর) দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলকে (বিএনপি) উদ্দেশ্য করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

আগুনসন্ত্রাসের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা আগুন দিয়ে পোড়ায়, তাদের তো শুধু চোখ না, মনই অন্ধকার। মানুষকে পুড়িয়ে মারবে, এটা সহ্য করা যায় না।

দেশে চাহিদার চেয়ে বেশি খাদ্যশস্য উৎপাদন হয় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, বিএনপি ব্যবসা করতে পছন্দ করতো, আমদানি করতে পছন্দ করতো। আমাদের লক্ষ্য ছিল নিজের পায়ে দাঁড়াবো।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ গত ১৫ বছরে বদলে গেছে। আওয়ামী লীগ প্রথমবার যখন সরকারে আসে, তখন অনেক উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিই। বিদ্যুৎ উৎপাদন বাড়াই, স্বাক্ষরতার হার বাড়াই। রেল, রাস্তাঘাট, স্কুল-মাদ্রাসা সবকিছুরই কিন্তু উন্নয়ন করেছিলাম। যমুনা নদীর ওপর সেতু নির্মাণ, এর সঙ্গে রেলপথ করে উত্তরবঙ্গের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন হয়। রেলকে আমরা গুরুত্ব দিয়েছি। কারণ সাধারণ মানুষ অল্প খরচে যাতায়াত করতে পারে।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন। পরে কাউন্টার থেকে টিকেট কিনে রামু যাওয়ার জন্য ট্রেনে চড়েন তিনি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page