September 7, 2026, 2:46 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিল্ডিং কোড মানায় মাঝারি ভূমিকম্পেই তছনছ হবে রাজধানী ঢাকার ৮৫ শতাংশ ভবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তীব্র কিংবা মাঝারি ভূমিকম্পে তছনছ হবে রাজধানীর ৮৫ শতাংশ ভবন। মহাদুর্যোগের পর নগরে স্বাভাবিকতা ফিরতে সময় লাগবে বহু বছর। তাই কঠিন হলেও বিল্ডিং কোড মানার পরামর্শ বিশেষজ্ঞদের।

চারশ’ বছরের পুরোনা রাজধানীতে তৈরি হচ্ছে লাখ লাখ ভবন। এসব বাড়িঘর আর বাণিজ্যিক ভবন নির্মাণ করতে বেশ ক’বার পরিবর্তন হয়েছে বিধিমালা। ১৯৫২ সালে তৈরি করা নিয়ম বদলে গেলেও শুধু বদলায়নি ঢাকা।

এর অন্যতম কারণ নিয়ম না মেনে ভবন নির্মাণ। আর এসবের জন্য রাজউকের দুর্বল তদারকিকেই দায়ি করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা।

ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, “ঢাকার ৮৫ শতাংশ দালানকোঠা ক্ষতিগ্রস্ত হবে। মাঝারি মাত্রার ভূমিকম্প হলে পরে যে তীব্রতা অনুভূত হবে সেই তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। গ্যাস-বিদ্যুৎ-ওয়াসার লাইন থেকে বড় ধরনের বিপদ সংঘটিত হতে পারে। নগরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে।”

অবশ্য রাজউক বলছে ভিন্ন কথা। প্রতিষ্ঠানের দাবি, নিয়ম পরিবর্তনের ফলে অনেকটাই নিয়ন্ত্রণে বেহাল অবস্থা। জিপিএস বসিয়ে পুরোনো পদ্ধতির আমূল সংস্কার করতে চায় তারা।

রাজউক প্রধান প্রকৌশলী উজ্বল মল্লিক বলেন, “নতুন নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে অবকাঠামো খাত যাতে ঝুঁকিপূর্ণ না হয় সেজন্য জিপিএসের ব্যবস্থা নিতে হবে । গ্যাসের লাইন যদি চিহ্নিত করা না থাকে তবে ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতায় ভোগান্তি পেতে হবে। যেসব ইউটিলিউসগুলো আছে সেগুলো জিপিএস দিয়ে চিহ্নিত করে রাখতে হবে।”

অনুমোদিত নকশার বাইরে তৈরি ভবনগুলো এখনই ভাঙার পক্ষে মত দেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page