September 25, 2026, 12:16 pm
শিরোনামঃ
জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
এইমাত্রপাওয়াঃ

বিশৃঙ্খলায় নিমজ্জিত সিরিয়া লিবিয়ার ভাগ্য বরণ করতে পারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লিবিয়ার দুর্ভাগ্যজনক পরিণতির কথা স্মরণ করে একটি ফরাসি প্রকাশনা লিখেছে যে সম্ভবত সিরিয়ার ভাগ্যেও একই পরিণতি অপেক্ষা করছে এবং এই পরিস্থিতি বছরের পর বছর ধরে এই অঞ্চলটিকে সংকটের মধ্যে ডুবিয়ে রাখবে।

“ভাইরাল ম্যাগ” নামে ফরাসি প্রকাশনার এক বিশ্লেষণে সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে মুয়াম্মার গাদ্দাফির সরকারের পতনের পর লিবিয়ার পরিস্থিতির সাথে তুলনা করে বলা হয়েছে, প্রতি মুহুর্তে এই দেশটিও বিশৃঙ্খলা ও বিভক্তির মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। পার্সটুডের রিপোর্টে বলা হয়েছে, ফরাসী প্রকাশনার এই বিশ্লেষণে বিদেশী যোদ্ধারা সিরিয়ায় সশস্ত্র বিরোধীদের সাহায্য করছে উল্লেখ করে বলেছে: বাশার আল-আসাদের পতনের পর, সিরিয়া একটি খণ্ডিত ভূমিতে পরিণত হবে এবং বিরোধীরা আয়ের বিভিন্ন উৎস ও স্বার্থ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়বে। এই পরিস্থিতি এমন এক বড় বিপর্যয় ঘটাবে যা এই অঞ্চলের দেশগুলোর জন্য শরনার্থী সংকট, অস্থিতিশীলতা এবং নানা ধরণে সংকট সৃষ্টি করবে।

ভাইরাল ম্যাগ এর বিশ্লেষণে আরো লেখা হয়েছে, এই বিপর্যয় মোকাবেলায় দৃশ্যত আন্তর্জাতিক সম্প্রদায় অক্ষমতার পরিচয় দিয়েছে এবং কূটনৈতিক উপায়ে সিরিয়া সমাধানের চেষ্টা  প্রচেষ্টা নিষ্ফল হয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী গত রোববার সকালে এক বিবৃতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছে।

সন্ত্রাসবাদী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে রাজধানী দামেস্ক দখলের পাশাপাশি বাশার আল-আসাদের দেশ ছেড়ে যাওয়ার খবর প্রকাশের পর সিরিয়ার সেনা কমান্ডের বিবৃতি প্রকাশিত হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page