April 12, 2026, 3:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

বিশেষ ক্ষমতায় তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ানে ৫০ কোটি ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। চীনের কঠোর বিরোধিতার পরও তাইওয়ানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে অস্ত্রের এই চালান পাঠানোর জন্য প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করবেন।

পিডিএ প্রয়োগের মাধ্যমে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেশটির মজুত থেকে যে কোনো সম্পদ বিদেশি রাষ্ট্রকে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫ বার এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ইউক্রেনকে শত শত কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

এদিকে অনেক আগে থেকেই তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করার মার্কিন নীতির তীব্র বিরোধিতা করে আসছে বেইজিং। শুক্রবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উসকানি দিতে ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেছেন, মার্কিন সরকার তাইওয়ানকে একটি ‘বারুদের গুদামে’ পরিণত করছে।

এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় সব দেশ এক চীন নীতি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করলেও ওয়াশিংটন নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page