October 31, 2026, 3:48 pm
শিরোনামঃ
মাগুরার কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা
এইমাত্রপাওয়াঃ

বিশেষ ক্ষমতায় তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ানে ৫০ কোটি ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। চীনের কঠোর বিরোধিতার পরও তাইওয়ানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে অস্ত্রের এই চালান পাঠানোর জন্য প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করবেন।

পিডিএ প্রয়োগের মাধ্যমে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেশটির মজুত থেকে যে কোনো সম্পদ বিদেশি রাষ্ট্রকে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫ বার এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ইউক্রেনকে শত শত কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

এদিকে অনেক আগে থেকেই তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করার মার্কিন নীতির তীব্র বিরোধিতা করে আসছে বেইজিং। শুক্রবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উসকানি দিতে ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেছেন, মার্কিন সরকার তাইওয়ানকে একটি ‘বারুদের গুদামে’ পরিণত করছে।

এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় সব দেশ এক চীন নীতি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করলেও ওয়াশিংটন নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page