April 2, 2026, 12:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

বিশ্বকাপ ফুটবল ফাইনালের সময় ফ্রান্সে মোতায়েন থাকবে ১৪ হাজার পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আর্জেন্টিনার বিপক্ষে ফুটবল বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার (১৮ ডিসেম্বর) মাঠে নামছে ফরাসিরা। এদিন হার-জিত যা-ই হোক না কেন, রাস্তায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, তার জন্য ফ্রান্সে মোতায়েন থাকবে ১৪ হাজার পুলিশ। শুক্রবার ফরাসি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

এদিন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, ফ্রান্স ফাইনালে জিতলে প্যারিসের রাস্তায় বিপুল জনসমাগম হতে পারে।

১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জেতার পর চ্যাম্প-এলিসি অ্যাভিনিউ হয়ে উঠেছিল উৎসবের কেন্দ্রস্থল। ২০১৮ সালেও সেখানে অন্তত ছয় লাখ মানুষ নেচে-গেয়ে বিশ্বকাপ জয় উদযাপন করেছেন।

আগামী রোববার যান চলাচলের জন্য রাস্তাটি বন্ধ থাকবে। শৃঙ্খলা রক্ষায় সেখানে মোতায়েন থাকবে ২ হাজার ৭৫০ জন পুলিশ কর্মকর্তা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ফ্রান্সের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে এবং বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এতে উদযাপন বিঘ্নিত হতে পারে।

তারপরও নিরাপত্তায় কোনো ত্রুটি রাখতে চাইছে না পুলিশ। বিশৃঙ্খলাকারীদের মোকাবিলায় সর্বদা সতর্ক থাকবে তারা।

গত বুধবার সন্ধ্যায় অন্তত ৪০ জন উগ্র ডানপন্থি সমর্থককে গ্রেফতার করা হয়েছে। সেদিন সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে হারানোর পর হৈ-হুল্লোড় করতে থাকা লোকদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল এরা। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, লোকগুলো মারামারি করতে জড়ো হয়েছিল।

সেমিফাইনালের দিন প্যারিসে মোটমাট ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কোয়ার্টার ফাইনালে জেতার পরেও সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল ফ্রান্সে। সেদিন মানুষদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুঁড়তে হয়েছিল পুলিশকে।

এসব বিবেচনায় বাড়তি সতর্কতা হিসেবে শনিবার মরক্কো-ক্রোয়েশিয়ার মধ্যকার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচের সময়ও ফ্রান্সজুড়ে অন্তত ১২ হাজার ৮০০ পুলিশ মোতয়েন থাকবে বলে জানা গেছে। সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page