March 17, 2026, 12:19 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) এশিয়ার বাণিজ্যে এই বৃদ্ধি দেখা গেছে। এর আগের সেশনে তেলের দাম বাড়ে এক শতাংশের বেশি। মূলত সৌদি আরব ও রাশিয়া চলতি বছরের শেষ পর্যন্ত তেলের উৎপাদন স্বেচ্ছায় কমানোর ঘোষণা দেওয়ার পর সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। খবর রয়টার্সের।

বুধবার সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৪ সেন্ট বেড়ে ৯০ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১২ সেন্ট বেড়ে ৮৬ দশমিক ৮১ শতাংশে দাঁড়ায়।

বিনিয়োগকারীরা মনে করেছিল সৌদি আরব ও রাশিয়া অক্টোবরে তেলের উৎপাদন কমাতে পারে। কিন্ত তিন মাসের বিষয়টি তাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত।

কনসালটেন্সি রিস্টাড এনার্জির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জর্জ লিওন বলেন, তেলের উৎপাদন কমানোর পদক্ষেপে চাপে পড়ে তেলের বাজার। ফলাফল একটাই তা হলো দাম বেড়ে যাওয়া।

তিনি বলেন, পশ্চিমা দেশে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক নীতিতে এই কাটছাঁটের প্রভাব পড়বে তার পূর্বাভাস দেওয়া কঠিন। তবে মূল্যস্ফীতি কমাতে আরও কঠোর আর্থিক নীতি বাস্তবায়ন করতে পারে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম এসপিএ জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দৈনিক ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে সৌদি আরব।

রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এক বিবৃতিতে বলেছেন, রাশিয়া এই বছরের শেষ পর্যন্ত দৈনিক ৩ লাখ ব্যারেল তেল কম রপ্তানির ঘোষণা দিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page