March 17, 2026, 4:55 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বব্যাংকের সহযোগিতায় নেপাল থেকে বাংলাদেশ পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ করতে চায় সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের সম্মতি পাওয়া গেছে ইতোমধ্যে। এখন নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি সময়ের ব্যাপার মাত্র। বিদ্যুৎ বিভাগ বলছে, সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরেই আসতে পারে নেপালের জলবিদ্যুৎ। তবে দেশটি থেকে শুধু আমদানি নয়। শীতকালে নেপালে বিদ্যুৎ রপ্তানীও করতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে প্রয়োজন নেপাল থেকে বাংলাদেশ পর্যন্ত সঞ্চালন লাইনের। আর এটি তৈরিতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রবিবার নসরুল হামিদের সঙ্গে সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক আঞ্চলিক পরিচালক পঙ্কজ গুপ্তা সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ সহযোগীতা কামনা করেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

স্বাক্ষাৎকালে কৌশলগত পলিসি সংলাপ, ভবিষ্যতের সম্পৃক্ততা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের পোর্টফোলিও সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নেপাল ও ভূটান থেকে বিদ্যুৎ আমদানি, ক্রস বর্ডার ট্রেড, ইলেকট্রিক  ভেহিক্যাল, নবায়ণযোগ্য জ্বালানি, লিথিয়াম ব্যাটারী, লেড ব্যাটারী, গ্যাস মিটার, জ্বালানি নিরাপত্তা পাওয়ার সিষ্টেম হালনাগাদকরণ, স্মার্ট গ্রীড, অফশোর বায়ু বিদ্যুৎ, সঞ্চালন ব্যবস্থা, গ্যাস পাইপলাইন ইত্যাদি আলোচনায় স্থান পায়।

এসময় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক আঞ্চলিক পরিচালক বলেন, বাংলাদেশের সঙ্গে আনন্দের সহিত বিভিন্ন প্রকল্পে কাজ করতে চাই। জ্বালানি নিরাপত্তা, নবায়ণযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা সংক্রান্ত প্রকল্পে অর্থায়ন এবং বেসরকারি অর্থায়ন ও বেসরকারি  ব্যক্তি বা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সহযোগিতা করা যেতে পারে। গ্যাস মিটারিং প্রকল্পের কার্যক্রম দ্রুততার সঙ্গে এগুনোর উপর জোর দেন।

প্রতিমন্ত্রী, বিশ্বব্যাংক পরিচালিত চলমান ও আগত প্রকল্প নিয়ে আলোকপাত করেন। তিনি জানান, দেশের দক্ষিণাঞ্চলে পাওয়ার হাব নির্মিত হচ্ছে। সেজন্য সঞ্চালন লাইন ও স্মার্ট গ্রীডে প্রস্তুতকরণের অর্থায়ন প্রয়োজন। উইন্ড ম্যাপিং হয়ে গেছে। প্রায় ১০ হাজার মেগাওয়াট নবায়ণযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন  দেয়া হয়েছে। এসব খাতে বিনিয়োগ প্রয়োজন। পুরাতন গ্যাস পাইপ লাইন নতুন করে করার উদ্যাগ নেয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আমরা বিশ্বব্যাংককে আরো বড় পরিসরে আমাদের পাশে চাই। নেপাল থেকে জল বিদ্যুৎ আমদানি প্রায় চূড়ান্ত। নেপাল থেকে বাংলাদেশ পর্যন্ত আমরা সঞ্চালন লাইন নির্মাণ করতে চাই। যাতে শীতকালে বিদ্যুৎ নেপালে রপ্তানী করতে পারি। বিশ্বব্যাংক এক্ষেত্রে অর্থায়ন ও পরামর্শক দিয়ে সহায়তা করতে পারে।

আলোচনাকালে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবীর, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল আলম, বিশ্বব্যাংকের এনার্জির প্র্যাক্টিস ম্যানেজার সাইমন জে স্টল্প, বিশ্বব্যাংকের অপারেশন ম্যানেজার গায়েল মার্টিন উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page