April 12, 2026, 6:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে, বিশ্বের ধনী দেশগুলোকে অর্থায়নের তাগিদ দিয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানী ঢাকার স্থানীয় একটি হোটেলে ‘স্মার্ট বাংলাদেশ  সর্বজনীন স্বাস্থ্যসেবা শীর্ষক’ বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময়, স্বাস্থ্যসেবার মান বাড়াতে, তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের মত বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার। ছোট্ট একটি দেশে এত বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত কঠিন হলেও, সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গবেষণার ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবা সবার দোর গোড়ায় পৌঁছে দিতে, উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। অনুন্নত দেশগুলোর স্বাস্থ্যসেবা বাড়াতে হলে, অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে। এ সময় চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা কারিগরিতে দক্ষ জনশক্তি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, করোনা মোকাবিলায় সবাইকে টিকার আওতায় আনা হয়েছে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অনেক সাফল্য রয়েছে। দারিদ্যের হার ১৮.৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page