September 28, 2026, 1:42 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের জঘন্য অপরাধীকে আলিঙ্গন করেছেন মোদি : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে রুশ সেনাদের হামলায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার চালানো সবচেয়ে ভয়াবহ হামলা এটি।

রুশ বাহিনী যখন কিয়েভে এই ভয়াবহ হামলা চালিয়েছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও অন্যান্য কাজ করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে ভালোভাবে নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মোদির কড়া সমালোচনা করে আজ মঙ্গলবার এক্সে একটি পোস্ট করেছেন তিনি। এতে তিনি পুতিনকে জঘন্য অপরাধী হিসেবে অভিহিত করেছেন। জেলেনস্কি দাবি করেছেন, পুতিনের সঙ্গে মোদির মতো নেতার বৈঠক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

তিনি এক্সে লিখেছেন, “আজ ইউক্রেনে ৩৭ জনকে হত্যা করা হয়েছে। যার মধ্যে তিনজন শিশু। আহত হয়েছে ১৩ শিশুসহ আরও ১৭০ জন। সবকিছু হয়েছে রাশিয়ার পাশবিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে।”

“রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে হামলা চালিয়েছে। লক্ষ্য করা হয়েছে ক্যানসার আক্রান্ত শিশুদের। অনেকে ধ্বংসস্তূপে চাপা পড়েছে।”

জেলেনস্কি আরও লিখেছেন, “শান্তি প্রচেষ্টার জন্য এটি বড় ধাক্কা এবং দুঃখজনক যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা বিশ্বের সবচেয়ে বড় জঘন্য অপরাধীকে এদিনই আলিঙ্গন করেছেন।”

মোদিকে পুতিন তার নোভো-অগাররোভের বাড়িতে স্বাগত জানিয়েছেন। পুতিন ভারতীয় প্রধানমন্ত্রীকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে অভিহিত এবং ‘তাকে দেখে খুব’ খুশি হয়েছেন বলে জানান।

আজকের বাংলা তারিখ



Our Like Page