October 13, 2026, 3:25 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের সামনে বাংলাদেশ এক উন্নয়ন সাফল্যের গল্প: বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের সামনে বাংলাদেশ সত্যিকার অর্থে অন্যতম এক উন্নয়ন সাফল্যের গল্প বলে অভিহিত করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্সি টেম্বন। এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। টুইট বার্তায় মার্সি টেম্বন আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের অনেক উদাহরণ আছে যা ব্যাপকভাবে অনুকরণ করা যেতে পারে। বিশ্বব্যাংক ও বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ মন্তব্য করেন তিনি।

টুইট বার্তায় মার্সি টেম্বন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন।

গত ১ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দফতরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসকে পদ্মা বহুমুখী সেতুর একটি চিত্রকর্ম উপহার দেন।

মার্সি টেম্বন গত বছরের আগস্টে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন শেষে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্বে যোগ দেন। ১ মে ওয়াশিংটনে অনুষ্ঠিত ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page