August 7, 2026, 10:09 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎস আমেরিকা : চীনা পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রতি আমেরিকার সংঘাতপূর্ণ নীতির তীব্র নিন্দা জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপ একথা দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে যে, আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।

গতকাল (শুক্রবার) সিঙ্গাপুর সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী লি হাসিয়েন লুনের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই এ মন্তব্য করেন। তিনি চীনের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতি ওয়াশিংটনের সমর্থনের তীব্র নিন্দা জানান।

ওয়াং ই বলেন, চীনের রেড লাইন অতিক্রম করে মার্কিন সরকার তাইওয়ানের স্বাধীনতাকামী নেতাদের প্রতি সমর্থন জানাচ্ছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের নীতি বিশ্বব্যাপী ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা নষ্ট করবে এবং প্রমাণিত হবে যে, আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।

ওয়াং ই বলেন, চীনের উন্নতি কিছুতেই সহ্য করতে পারছে না আমেরিকা। অথচ বাস্তবতা হচ্ছে, বিশ্বের সকল দেশ বিশেষ করে প্রতিবেশী দেশগুলো চীনের উন্নতি থেকে ব্যাপক মাত্রায় উপকৃত হচ্ছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা বিশ্বে নিজের একমেরুকেন্দ্রীক আধিপত্য ধরে রাখার লক্ষ্যে চীনসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর উন্নতি সহ্য করতে পারছে না।

চীনের প্রযুক্তি খাতে আমেরিকার বিনিয়োগের বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পর ওয়াং ই এ বক্তব্য দিলেন। ওই নিষেধাজ্ঞা আরোপের ফলে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দূরত্ব আরো  বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস ওই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে বলেছে, এর ফলে চীনা ও আমেরিকান কোম্পানি এবং তাদের পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page