April 2, 2026, 10:04 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ইরানের পরমাণু কর্মসূচির মতো স্বচ্ছ কোনো কর্মসূচি নেই : ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিই হচ্ছে বিশ্বের সবচেয়ে স্বচ্ছ পরমাণু কর্মসূচি। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ইরানের বিরুদ্ধে ইশতেহার প্রকাশ করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আইএইএ ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে সবচেয়ে বেশি পর্যবেক্ষণ তৎপরতা চালিয়েছে।

কানয়ানি আরও বলেছেন, আমাদের প্রত্যাশা ছিল ইরানের গঠনমূলক সহযোগিতার কারণে আইএইএ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ গ্রহণে বিরত থাকবে। কিন্তু সেখানে চারটি দেশের পদক্ষেপ থেকে মনে হচ্ছে তারা এটা নিয়ে রাজনীতি করার মাধ্যমে ইরান ও আইএইএ’র মধ্যে কারিগরি সহযোগিতায় বিঘ্ন ঘটাতে চায়।

জাতিসংঘে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে ইশতেহার অনুমোদনের বিষয়ে ইরানের মুখপাত্র বলেন, ইরানের দৃষ্টিতে মানবাধিকার ইস্যুতে রাজনীতি করাটা কখনোই গঠনমূলক হবে না এবং মানবাধিকার ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক সমাজের লক্ষ্য-উদ্দেশ্য ও মূল্যবোধ বাস্তবায়ন সম্ভব নয়।

সিরিয়ায় অব্যাহত ইসরাইলি হামলা প্রসঙ্গে কানয়ানি বলেন, আন্তর্জাতিক সমাজের নীরবতার কারণেই দখলদার ইসরাইল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে সেদেশে একের পর এক হামলা চালানোর সাহস পাচ্ছে। সিরিয়ায় ইসরাইলের সব ধরণের আগ্রাসন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page