April 10, 2026, 12:37 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ডলারের প্রতি আস্থা কমেছে ; হুমকি-ধমকির যুগ শেষ : রুশ অধ্যাপক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাশিয়ার প্লেখানভ ইউনিভার্সিটি অব ইকোনমিক্সের ইন্টারন্যাশনাল ট্রেড বিভাগের সহযোগী অধ্যাপক অ্যানাস্তাসিয়া প্রিকলাডোভা বলেছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকসের বিরুদ্ধে হুমকি দেওয়ার মাধ্যমে এর সদস্য দেশগুলোর প্রতিক্রিয়া মূল্যায়নের পাশাপাশি এই সংস্থার দুর্বল দিকগুলো যাচাই-বাছাই করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চীন এবং ব্রিকসের অন্যান্য দেশকে হুমকি দিয়ে ডলারের মাধ্যমে বিশ্বব্যাপী মার্কিন কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছেন।

বার্তা সংস্থা ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানাস্তাসিয়া প্রিকলাডোভার মতে বিভিন্ন দেশের বিরুদ্ধে আমেরিকার একতরফা পদক্ষেপ যেমন রাশিয়ার সম্পদ জব্দ করার মতো পদক্ষেপগুলো ডলারের প্রতি বিশ্বের আস্থা কমাবে যা আমেরিকার অর্থনীতিকে দুর্বল করে ফেলবে।

রাশিয়ার এই অধ্যাপকের মতে, চীনের সাথে বাণিজ্য যুদ্ধে আমেরিকার সাম্প্রতিক কৌশল থেকেও এটা স্পষ্ট নিষেধাজ্ঞা ও হুমকির ভাষা একটি অকার্যকর পন্থা হয়ে উঠেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ব্রিকস গ্রুপের সদস্য দেশগুলোকে হুমকি দিয়ে বলেছেন,  ব্রিকসের সদস্য দেশগুলো যদি মার্কিন মুদ্রার পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করে তাহলে তিনি এসব দেশের পণ্যের উপর শতভাগ বাণিজ্য শুল্ক আরোপ করবেন।

এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকার নানা কর্মকাণ্ডের কারণে ডলার এখন আর চার বছর আগের অবস্থায় নেই।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page