August 8, 2026, 3:38 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমছে বাংলাদেশেও কমবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা জানি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটু বেড়েছে। শুধু আমাদের দেশে না বিশ্বের সব দেশেই বেড়েছে। যেহেতু তেল, খাদ্যদ্রব্য বেশি দামে আমদানি করতে হয় তাই সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। আস্তে আস্তে সবকিছুর দাম কমে আসবে। বিশ্বে দাম কমছে বাংলাদেশেও কমবে।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণকালে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা শুধু ঘরে বসে সরকারের সমলোচনা করতে পারে। করোনার সময় ভ্যাকসিন বিএনপি দেয়নি আমরাই দিয়েছি। করোনার সময় আপনার পাশে না থেকে তারা সরকারের বিরুদ্ধে অপ্রচারে লিপ্ত ছিল যে ভ্যাকসিন দিলে মানুষ মারা যাবে। আমরা বিনামূল্যে প্রতিটি মানুষকে ৩ থেকে ৪ বার ভ্যাকসিন দিয়েছি। প্রতিটি ভ্যাকসিনে ১০ হাজার টাকা করে খরচ হয়েছে সরকারের। আওয়ামী লীগ সরকার মানুষের জন্য যেসব ভালো কাজ করে বিএনপি ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, আমাদের এই উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। পুনরায় নৌকা মার্কায় ভোট দিলেই সিদ্ধান্ত হবে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সামাজিক সকল ভাতা থাকবে কী থাকবে না।

এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ রাজা, দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ওহাব, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। দিঘী ইউনিয়ন পরিষদের ১ হাজার ২৩৭ জনকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page