October 28, 2026, 6:55 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে প্রভাব বাড়াতে ব্রিকসের প্রেসিডেন্ট পদে বসতে হবে রাশিয়াকে : রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করেছে রাশিয়া। এ সময় দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, বিশ্বে ব্রিকসের প্রভাব বিস্তারের লক্ষ্যে জোটের সভাপতির আসনে বসতে চায় রাশিয়া। খবর তাসের।

রিয়াকভ বলেন, ১ জানুয়ারি থেকে আমাদের দেশ অ্যাসোসিয়েশনের সভাপতিত্ব করবে। রাশিয়ার সভাপতিত্বে সদ্য যুক্ত হওয়া সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ব্রিকস ইভেন্ট অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, রাশিয়ার রাষ্ট্রপতি (ভ্লাদিমির পুতিন) গতকাল ব্রিকস সম্মেলনে বলেছেন, আমরা বিশ্বে আমাদের জোটের প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালিয়ে যাব, অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের সঙ্গে ব্যবহারিক মিথস্ক্রিয়া স্থাপন করব এবং ব্রিকস প্লাস-এর ওপর আমরা আরও সংলাপ চালু রাখব।

চলতি বছর ২২ থেকে ২৪ আগস্ট জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে এটি ছিল গ্লোবাল সাউথের রাষ্ট্র ও সরকার প্রধানদের বৃহত্তম বৈঠক। আমন্ত্রিতদের মধ্যে ৫৪টি আফ্রিকান দেশের নেতারা ছিলেন। শীর্ষ সম্মেলনের অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে ১ জানুয়ারি, ২০২৪ সাল থেকে অ্যাসোসিয়েশনে যোগদানের বিষয়ে সম্মত হয়েছেন। পরবর্তী শীর্ষ সম্মেলনে সম্ভাব্য সদস্যদের আরও একটি নতুন তালিকা তৈরি করা হবে।

২০১০ সালের পর এই প্রথম ব্রিকস তাদের জোট সম্প্রসারণের সিদ্ধান্ত নিল। ২০০৯ সালের ১৬ জুন প্রথমে ব্রিক নামে জোটের যাত্রা শুরু হয়। পরে ২০১০ সালে জোটে দক্ষিণ আফ্রিকা শরিক হয়ে ব্রিকস নাম ধারণ করে। এরপর আর কোনো সদস্য নেয়নি তারা।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page