March 17, 2026, 9:54 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৪৭৪ জনের মৃত্যু ;  শনাক্ত ২ লাখ ১৮ হাজার ৩১১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩১১ জনে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরই রাশিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, চিলি ও ফিলিপাইনের মতো দেশগুলো রয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ১ লাখ ৫ হাজার ২৬৫ জনে। আর বিশ্বজুড়ে মৃত্যু বেড়ে হয়েছে ৬৬ লাখ ১৪ হাজার ৯৭১ জনে।

এদিকে জাপানে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ৯৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ৯ হাজার ৮১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৭ হাজার ৫১২ জন মারা গেছেন।

আর একই সময়ে রাশিয়ায় করোনায় ৬২ জনের মৃত্যু হয়েছে। এরপর তাইওয়ানে ৬০, দক্ষিণ কোরিয়ায় ৪৬, ইন্দোনেশিয়ায় ৩৩ ও ব্রাজিলে ৩০ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪ হাজার ৭৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে চারজনের। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার ২৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ১২৫ জন মারা গেছেন।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। তবে ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৩৬ হাজার ১৩১ জন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page