March 14, 2026, 11:07 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৫৮৬ জনের মৃত্যু ; শনাক্ত ১ লাখ ৫০ হাজার ২৪৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৮৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৪৮ জন। এর আগের দিন করোনায় ৩৫৫ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত ছিল দুই লাখের বেশি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সবশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় ৬৬ লাখ ১৬ হাজার ২৮৭ মানুষের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৫ লাখ ২৪ হাজার ১৪৮ জনে।

এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে। দেশটিতে ১০০ জন মারা গেছেন। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও ‍চিলি।

এরমধ্যে যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছেন ৬৭ জন। করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু বেড়ে হয়েছে ১১ লাখ ২৯৬ জন।

এরপর গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ৬১, ইন্দোনেশিয়ায় ৫৪, জাপানে ৪৮, দক্ষিণ কোরিয়ায় ৪৪, তাইওয়ানে ৪০ ও চিলিতে ২৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দৈনিক করোনা শনাক্তের দিক দিয়ে তালিকার প্রথমেই রয়েছে জাপান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৫৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৪৮ জন। এরপর শনাক্তের তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে ২৯ হাজার ৭০০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাইওয়ানে শনাক্ত হয়েছে ১৩ হাজার ৬০০ জন।

আর প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২৭ জন। তবে এসময় দেশটিতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page