March 26, 2026, 9:17 am
শিরোনামঃ
ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ সরবরাহ করছে রাশিয়া ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল : ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার দুই-তৃতীয়াংশ ধ্বংস করা হয়েছে : যুক্তরাষ্ট্র জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৪১০ জনের মৃত্যু; ; শনাক্ত ১ লাখ ৭১ হাজার ১৪৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৪১০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ১৪৬ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৯৩ হাজার ৬৬৭ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ২৮৫ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা তাইওয়ানে এবং দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে রাশিয়া, জাপান, মেক্সিকো, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো।

সোমবার (৩১ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ৪২ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২২ লাখ ৭৩ হাজার ২৫১ জন শনাক্ত এবং মারা গেছেন ৪৬ হাজার ৬৩৬ জন।

তাইওয়ানে করোনায় একদিনে মারা গেছেন ৭৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫৪৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৭৬ লাখ ৯০ হাজার ১১০ জন এবং মারা গেছেন ১২ হাজার ৭৭২ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৮০৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৪ লাখ ২৩ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ১০৪ জন।

একদিনে ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪৫৬ জন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত ৩ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৬১৭ জন এবং ১ লাখ ৫৬ হাজার ৮৩২ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২৪৯ জন এবং মারা গেছেন ৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার ৬৯৬ জন সংক্রমিত এবং ১০ লাখ ৯৫ হাজার ২০৪ জন মারা গেছেন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৪৫ জন। অন্যদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৬৬৩ জন এবং ৬ লাখ ৮৮ হাজার ১৫৫ জন মারা গেছেন।

একইসময়ে মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। এছাড়া ইন্দোনেশিয়ায় একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১৭ জন এবং মারা গেছেন ২৬ জন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৫১১ জন এবং মারা গেছেন ২৭ জন।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page