April 5, 2026, 6:42 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২ শতাংশের বেশি কমতে পারে : আইএমএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্কতা দিয়ে জানিয়েছেন, প্রধান অর্থনীতির মন্দার কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি দুই শতাংশের নিচে নেমে যেতে পারে। যা সর্বশেষ দেখা গিয়েছিল করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও ২০০৯ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার সময়।

১ ডিসেম্বর বৃহস্পতিবার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হামলার ফলে সংকটে পড়েছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তিগুলো। যুদ্ধের কারণে ক্রমবর্ধমান খাদ্য ও জ্বালানির দাম, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও চীনে মন্দার মধ্যে তিনি এ মন্তব্য করেন।

২০২৩ সালের জন্য তহবিলের সাম্প্রতিক প্রত্যাশার কথা উল্লেখ করে বৃহস্পতিবার রয়টার্স নেক্সট কনফারেন্সে জর্জিয়েভা বলেন, ‘প্রবৃদ্ধি আরও মন্থর হয়ে দুই শতাংশের নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যখন সর্বশেষ সূচকগুলো দেখি, তখন আমরা উদ্বিগ্ন যে এই সম্ভাবনা আরও কিছুটা বাড়তে পারে।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আশা করছে, বৈশ্বিক অর্থনীতির এক তৃতীয়াংশেরও বেশি এই বছর বা আগামী বছর সঙ্কুচিত হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীন স্থবির হয়ে পড়বে।

জর্জিয়েভা জানান, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনের একযোগে মন্থরতা উদ্বেগজনক এবং চীনের ধীর প্রবৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি উদ্বেগজনক যে বিশ্ব বৃদ্ধির জন্য চীনের উপর নির্ভর করতে এসেছে। যদিও বৈশ্বিক প্রবৃদ্ধির প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ আসছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সম্প্রসারণ থেকে।

বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, বিশ্ব অর্থনীতি ২০২০ সালে ৩ দশমিক ৩ শতাংশ এবং ২০০৯ সালে ১ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page