September 27, 2026, 8:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব পরিস্থিতি নিয়ে চীন-রাশিয়া মতবিনিময়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাশিয়া ও চীনের প্রতিরক্ষা কর্মকর্তারা তাদের বৈশ্বিক প্রক্রিয়া মূল্যায়নে একত্রিত হয়েছেন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কী করা দরকার সে সম্পর্কে তাদের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি ও বোঝাপড়া রয়েছে বলে জানিয়েছেন।

বেইজিং থেকে তাস জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ গণপ্রজাতন্ত্রী চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ডেপুটি চেয়ারম্যান ঝাং ইউকশিয়া’র সাথে একটি বৈঠকের পর একথা বলেন।

বেলোসভ বলেছেন, গতকাল আমরা গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে খুব অর্থপূর্ণ আলোচনা করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে, আমাদের পরিস্থিতির একটি অভিন্ন মূল্যায়ন ও দৃষ্টিভঙ্গি আছে এবং আমাদের একসাথে কী করতে হবে সে সম্পর্কেও আমাদের একটি অভিন্ন বোঝাপড়া আছে। .

তিনি উল্লেখ করেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন প্রচেষ্টায় দুই দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে।

শীর্ষ রাশিয়ান প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, আমাদের কাজ হল এটিকে জোরদার ও বিকশিত করা।’

বেলোসভ জোর দিয়ে বলেন, ‘আজ ফলপ্রসূ কাজ হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

মন্ত্রী আরো বলেন, এ বছর রাশিয়া ও চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ তম বার্ষিকী উদযাপন করছে এবং আগামী বছর ৮০ তম বার্ষিকী উদযাপন করবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page