April 13, 2026, 4:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব শক্তিগুলোর শ্রেষ্ঠত্বের মোহ ভেঙে দিয়েছে ফিলিস্তিনিরা : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রধান জিয়াদ আল-নাখালার সঙ্গে এক বৈঠকে ফিলিস্তিনি প্রতিরোধের প্রশংসা করে বলেছেন, ফিলিস্তিনিরা বিশ্ব শক্তিগুলোর শ্রেষ্ঠত্বের মোহ ভেঙে দিয়েছে।

গতকাল বুধবার রাতে তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাখালাহকে বলেন, ফিলিস্তিনি জাতির ১৫ মাসের প্রতিরোধের ফলে বৃহৎ শক্তিগুলোর শ্রেষ্ঠাত্বের মোহ ভেঙে গেছে। কারণ এসব শক্তি নিরাপরাধ ফিলিস্তিনি জনগণের ওপর রক্তপাত ঘটিয়েছিল।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে বিজয়ের জন্য ফিলিস্তিনি প্রতিরোধাকামী শক্তি এবং জনগণকে অভিনন্দন জানান এবং সেইসঙ্গে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের পাশাপাশি প্রতিরোধকামী কমান্ডার ও যোদ্ধা শহীদ হওয়ায় তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জাতির আত্মত্যাগ ইসরাইল এবং তার সমর্থকদের আসল চরিত্র উন্মোচিত করেছে। তারা তাদের অপরাধের জন্য সব সময় লজ্জার দাগ বহন করবে বলেও উল্লেখ করেন পেজেশকিয়ান।

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে  ধারাবাহিক নৃশংসতার প্রতিশোধ হিসেবে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন হামাস দখলদার ইসরাইলের বিরুদ্ধে একটি ঐতিহাসিক অভিযান চালানোর পর ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল আমেরিকার পূর্ণ  সমর্থন এবং সামরিক সহযোগিতা নিয়ে গাজায় রক্তাক্ত হামলা চালায়। কমপক্ষে ৪৮,২৯৭ জন ফিলিস্তিনিকে হত্যা করার পরও ইসরাইলি বন্দীদের মুক্ত করা এবং হামাসকে নির্মূল করার লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার পর ইসরাইল অবশেষে যুদ্ধবিরতিতে সই করতে বাধ্য হয়। ১৯ জানুয়ারী থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতির আওতায় তেল আবিব সরকার হামাসের দীর্ঘস্থায়ী আলোচনার শর্ত মেনে নেয়।

এছাড়াও, পেজেশকিয়ান তার বক্তব্যে মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি এবং তাদের বিরোধকে কাজে লাগানোর শত্রুদের প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করে তাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং তাদের মধ্যে পার্থক্য দূরে রাখার আহ্বান জানান।পেজেশকিয়ান ফিলিস্তিনি জাতি এবং ইসলামী প্রতিরোধের প্রতি ইরানের অটল সমর্থনের কথা আরও নিশ্চিত করেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page