November 26, 2026, 2:52 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব সংবাদগুচ্ছ : পাকিস্তানের বোমা হামলায় যুক্তরাষ্ট্রের হাত রয়েছে: আনসারুল্লাহ

পাকিস্তানে মসজিদে হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তর শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে খাদিজা কুবরা (সা.) মসজিদে সংঘটিত সন্ত্রাসী বিস্ফোরণকে বিশ্বাসঘাতকতাপূর্ণ ও অপরাধমূলক হামলা বলে অভিহিত করেছে এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছে।
আনসারুল্লাহ জানায়, যুক্তরাষ্ট্র তাকফিরি গোষ্ঠীগুলোকে হাতিয়ার করে অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চায়, যাতে মুসলিম উম্মাহ শত্রুদের ষড়যন্ত্র ও ইসলামী পবিত্রতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারে।

ইরানে যে শক্তি ও নিরাপত্তা তা ইরানের বহু বছরের সংগ্রাম : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী বলেছেন, আজ ইরানে যে শক্তি ও নিরাপত্তা আমরা দেখছি তা ইরানের বহু বছরের সংগ্রাম, ঈমানদার যোদ্ধাদের ত্যাগ-তিতিক্ষা এবং তাদের পরিবারের ধৈর্য ও আত্মত্যাগের ফসল।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী বলেছেন- ইরানের সশস্ত্র বাহিনী সর্বাধিনায়কের নেতৃত্বে ও জনগণের সমর্থনে যেকোনো সময় ও যেকোনো স্থানে দৃঢ়তার সঙ্গে ধর্ম, বিপ্লব এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে।

তিনি শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ সম্পর্কে সতর্ক করে বলেন, শত্রুরা হতাশা ছড়িয়ে এবং ধর্মীয় ও বিপ্লবী বিশ্বাস দুর্বল করে ইসলামী শাসন ব্যবস্থা ভেঙে ফেলা ও দেশকে বিভক্ত করার চেষ্টা করছে। তবে ইরানি জনগণ সচেতনতা ও অতীত অভিজ্ঞতার ওপর ভর করে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে টিকে আছে।

ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের ফাঁদ সম্পর্কে মেদভেদেভের সতর্কবার্তা : রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ার গ্যাস না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নিজেরাই একটি কাঠামোগত সংকট সৃষ্টি করেছে এবং তাদের অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, “রাশিয়ার গ্যাসের সরবরাহ যত কমবে, দাম তত বাড়বে। এর ফলে ইউরোপে  মন্দা, শিল্প উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাবে এবং আয় কমবে ও ভোগের ধারাবাহিক পতন ঘটছে।”
মেদভেদেভ আরও বলেন, রাশিয়ার জ্বালানি উৎস থেকে বেরিয়ে যাওয়ায় ইউরোপ এখন পুরোপুরি মার্কিন গ্যাসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং কার্যত ওয়াশিংটনের নির্দেশ মেনে চলা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তিনি এটিকে “একটি ভয়াবহ ফাঁদ” বলে আখ্যা দেন।

ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনিদের বিক্ষোভ : ইয়েমেনের রাজধানী সানার আল-সাবইন স্কয়ার  এবং সা‘দা প্রদেশসহ দেশের বিভিন্ন প্রদেশের প্রধান চত্বরে শুক্রবার বিপুল সংখ্যক মানুষ গাজায় ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদে সমাবেশে অংশ নেয়। এই বিক্ষোভে ইয়েমেনিরা ফিলিস্তিন ও প্রতিরোধ আন্দোলনের প্রতি তাদের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page