April 12, 2026, 10:04 am
শিরোনামঃ
গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব সম্ভবত একটি নতুন বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে : মেদভেদভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :বিশ্ব সম্ভবত একটি নতুন বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে এবং প্রতিনিয়তই পারমাণবিক সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিনের মিত্র দিমিত্রি মেদভেদেভ। খবর রয়টার্সের।

মঙ্গলবার মস্কোতে এক সম্মেলনে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘বিশ্ব অসুস্থ এবং সম্ভবত একটি নতুন বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। এ ধরনের নতুন বিশ্বযুদ্ধ অনিবার্য নয় কিন্তু পরমাণু সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতি জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগের চেয়েও বেশি গুরুতর।

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি। তিনি ইউক্রেনের যুদ্ধকে আক্রমণাত্মক এবং অহংকারী পশ্চিমের সঙ্গে অস্তিত্বের যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, রাশিয়া যেকোনো আগ্রাসীর বিরুদ্ধে নিজেকে রক্ষা করার জন্য সমস্ত উপায় ব্যবহার করবে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে সাম্রাজ্যবাদী ভূমি দখল বলে নিন্দা করেছে। ইউক্রেন সমস্ত রাশিয়ান সৈন্য তার ভূখণ্ড থেকে প্রত্যাহার না করা পর্যন্ত লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে বলেছে, পারমাণবিক যুদ্ধের বিষয়ে রাশিয়ার বক্তব্যের উদ্দেশ্য হলো সামরিক সহায়তা রোধে পশ্চিমকে ভয় দেখানো।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page