September 20, 2026, 3:05 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

বিৃটিশ কনজারভেটিভ পার্টির গুরুত্বপূর্ণ পদে হোসনি মুবারকের মন্ত্রী !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের শাসনামলে পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালনকারী একজন বিলিয়নারকে নিজেদের অর্থ বিভাগের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে বিৃটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।

লন্ডন থেকে প্রকাশিত দৈনিক গার্ডিয়ান এ খবর দিয়ে বলেছে, মুবারকের পরিবহনমন্ত্রী মোহাম্মাদ মানসুরকে গত সোমবার রাতে এক নৈশভোজে ক্ষমতাসীন দলের সিনিয়র ট্রেজারার পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

মিশরীয় বংশোদ্ভূত ব্যবসায়ী মানসুর বিগত পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির তহবিলে ছয় লাখ পাউন্ড অনুদান দিয়েছিলেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত মিশরের পরিবহনমন্ত্রী ছিলেন তিনি। নিয়োগ পাওয়ার পর সন্তোষ প্রকাশ করে মানসুর বলেছেন, তিনি কনজারভেটিভ পার্টির পাশাপাশি ব্রিটেনের কল্যাণে কাজ করবেন।

৩০ বছরের শাসনামলে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক দেশের জনগণের বিরুদ্ধে নিপীড়নমূলক নীতি গ্রহণ করেছিলেন। ২০১১ সালে প্রবল গণ আন্দোলনের মুখে তিনি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন। ২০২০ সালে এই স্বৈরশাসকের মৃত্যু হয়।

ক্ষমতা ত্যাগের পর মুবারক ও তার বহু মন্ত্রী ব্যাপক দুর্নীতি ও লুটপাটের দায়ে অভিযুক্ত হন। অনেক মন্ত্রী ও ক্ষমতাধর ব্যক্তিরা দেশের বাইরে হাজার হাজার কোটি ডলার পাচার করেছেন বলে অভিযোগ ওঠে। কিন্তু তৎকালীন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর মুবারক ও তার মন্ত্রীরা বেশিরভাগ অভিযোগ থেকে খালাস পেয়ে যান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page