October 11, 2026, 6:14 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করছে সরকার : পরিবেশমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এখন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন।

তিনি বলেন, আবারও ক্ষমতায় আসলে বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করা হবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ঘোলসা গ্রামে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের ফলক উন্মোচনে এসব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পরে যারা ক্ষমতায় এসেছিলো, তারা জয় বাংলা শ্লোগান, দেশের সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছিলো। তারা মুক্তিযুদ্ধের চিহ্নও রাখতে চায়নি। স্বাধীনতা বিরোধী শক্তি পুনরায় ক্ষমতায় আসলে দেশের চলমান উন্নয়ন অগ্রগতি সব নষ্ট হয়ে যাবে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর হোসাইন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page