April 6, 2026, 4:27 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মহেশপুরে বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও মানব ববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুলাই বুধবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনের সুযোগ প্রদান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা পরিপত্র বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

মহেশপুর উপজেলার ৪৮ টি কিন্ডার গার্টেনের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ মহেশপুর উপজেলার সভাপতি মমিনুল হক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, সুকুমার চ্যাটারজী, কামরুজ্জামান, নাসির উদ্দিন, আবুল কালাম আজাম।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ও সহকারি পরিচালকগণ মানববন্ধনে বক্তব্য রাখেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page