October 27, 2026, 4:30 pm
শিরোনামঃ
রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বেক্সিমকোর সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ

অনলাইন সীমান্তবাণী ডস্কে : সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের লিখিত আদেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর), বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রকাশ করেছেন।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর হাইকোর্ট বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান তদারকি করার জন্য রিসিভার নিয়োগের আদেশ দেন এবং বাংলাদেশ ব্যাংককে এই প্রক্রিয়া বাস্তবায়নের নির্দেশ দেন।

একটি রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট বেঞ্চ বেক্সিমকোর বকেয়া ঋণের পরিমাণ জানাতে বাংলাদেশ ব্যাংককে রুল জারি করেছে। একইসঙ্গে, ব্যাংককে এ বিষয়ে দ্রুত জবাব দিতে বলা হয়েছে।

রিটকারির পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান, আর রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page